News71.com
 Bangladesh
 23 Jul 21, 11:26 AM
 518           
 0
 23 Jul 21, 11:26 AM

ব্ল্যাক ফাঙ্গাসে ভারতে ৪ হাজারের বেশি মৃত্যু॥ মহামারি ঘোষণা

ব্ল্যাক ফাঙ্গাসে ভারতে ৪ হাজারের বেশি মৃত্যু॥ মহামারি ঘোষণা

নিউজ ডেস্কঃ দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে বিরল রোগ ব্ল্যাক ফাঙ্গাস। শুধু ভারতেই এই রোগে চার হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার। ভয়াবহ এই রোগটিকে এরইমধ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে ভারত। করোনা চিকিৎসায় স্টেরয়েডের অপব্যবহারে এই ছত্রাকে আক্রান্তের হার বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে ডায়াবেটিকসের রোগীদের ঝুঁকি একটু বেশিই বলেও জানান তারা। মহামারি করোনার মধ্যেই ভারতীয় ডেল্টাসহ কোভিডের বিভিন্ন ধরনে বিপর্যস্ত পুরো ভারত। এরমধ্যেই মহামারি আকার ধারণ করেছে বিরল ব্ল্যাক ফাঙ্গাস। যে হারে দেশটির মানুষ এই ছত্রাকে আক্রান্ত হচ্ছেন তাতে এটিকে আর বিরল রোগ বলতে নারাজ অনেকে। ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত দেশটিতে ৪৫ হাজার ৩৭৪ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে হয়েছে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন