News71.com
 Bangladesh
 23 Jul 21, 10:57 PM
 234           
 0
 23 Jul 21, 10:57 PM

নির্মানাধীন পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেল রো রো ফেরি॥

নির্মানাধীন পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেল রো রো ফেরি॥

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে শাহজালাল নামে একটি রো রো ফেরি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ। এ ঘটনায় অর্ধ শতাধিক যাত্রী আহত হলেও সেতুর কোনো ক্ষতি হয়নি। শুক্রবার (২৩ জুলাই) পদ্মাসেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, রো রো ফেরির ধাক্কা লেগেছে, তবে কোনো সমস্যা হয়নি। আমরা এসব কথা চিন্তা করে সেতু নির্মাণ করেছি। ১০০ টনের বিশাল জাহাজ ধাক্কা মারলেও সেতুর কিছু হবে না, তবে পিলারে সামান্য ঘষা লাগতে পারে। তারপরও আমাদের টিম গেছে ঘটনাস্থলে।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন