News71.com
 Bangladesh
 23 Jul 21, 10:57 PM
 240           
 0
 23 Jul 21, 10:57 PM

পিকআপ ভ্যান-ইজিবাইকের সংঘর্ষে ৩ যাত্রী নিহত॥

পিকআপ ভ্যান-ইজিবাইকের সংঘর্ষে ৩ যাত্রী নিহত॥

নিউজ ডেস্কঃ বিধিনিষেধের মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছয় যাত্রী নিহত হয়েছেন।  শুক্রবার (২৩ জুলাই) সকালে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন বাগেরেহাট জেলার রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত ওহিদের ছেলে আব্দুল হাই (৫৫), ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উৎপল রাহা (৪২) ও একই এলাকার মৃত জগদিশ দত্তের ছেলে নয়ন দত্ত (২১)। আর আহত নূর মোহাম্মদের বাড়ি ফকিরহাটের নলদা এলাকার বাসিন্দা।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান , দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও ইজিবাইকসহ মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইজিবাইকে থাকা আহত আরও এক যাত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।  তিনি বলেন, ইজিবাইকটি ফকিরহাট থেকে নওয়াপাড়া এলাকায় যাচ্ছিল আর  পিকআপ ভ্যানটি ফকিরহাটের দিকে যাচ্ছিল। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ছয়জনের নাম-পরিচয় জানা যায়নি। আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন