News71.com
 Bangladesh
 23 Jul 21, 11:00 PM
 541           
 0
 23 Jul 21, 11:00 PM

করোনায় একদিনে ১৬৬ জনের মৃত্যু॥ শনাক্ত ৬৩৬৪

করোনায় একদিনে ১৬৬ জনের মৃত্যু॥ শনাক্ত ৬৩৬৪

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৫১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় হাজার ছয় জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৭৮ হাজার ৬১৬ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩৯ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০ টি, জিন এক্সপার্ট ৫২টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৫৭ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৭০৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৪৯৩ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন