News71.com
 Bangladesh
 24 Jul 21, 11:33 PM
 191           
 0
 24 Jul 21, 11:33 PM

সরকার বিভিন্ন দেশ ২১ কোটি ভ্যাকসিন আনতে চুক্তি করেছে॥ স্বাস্থ্যমন্ত্রী

সরকার বিভিন্ন দেশ ২১ কোটি ভ্যাকসিন আনতে চুক্তি করেছে॥ স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার বিভিন্ন সংস্থা থেকে ২১ কোটি ভ্যাকসিন আনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। যথা সময়ে সব ভ্যাকসিন পেলে ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসবে। শনিবার (২৪ জুলাই) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে এক কোটি ভ্যাকসিন হাতে আছে। আগস্টে মজুতের পরিমাণ বেড়ে ২ কোটি হবে। চীন থেকে চলতি সপ্তাহে (আগামী ২৬ অথবা ২৭ জুলাই) সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানান তিনি। তিনি বলেন, সবাইকে টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই পর্যাপ্ত সংখ্যক টিকা দেশে পৌঁছেছে। ২৬ বা ২৭ জুলাইয়ের মধ্যে আরও ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসবে। এসময় বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগীদের জন্য আরও শয্যা বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন