
নিউজ ডেস্কঃ শনিবার (২৪ জুলাই) ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে ২শ’ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে। ভারতের তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু রয়েছে। করোনা প্রাক্কালে ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরু হয়। এই প্রথম ট্রেনসেবার মাধ্যমে বাংলাদেশে ভারত থেকে অক্সিজেন আসছে। সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে দুই শ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানো হবে এবং দেশের চলমান কোভিড-১৯ মোকাবিলায় ভারতের অংশীদারদের সমর্থন করার জন্য দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। এর আগে ২০ জুলাই বাংলাদেশের বেনাপোল বন্দর ভারতের টাটা দক্ষিণ–পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে ২০০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের চাহিদার কথা জানায়। আশা করা যাচ্ছে, প্রাপ্ত অক্সিজেন কোভিড-১৯ এর বিরুদ্ধে বাংলাদেশের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে।