News71.com
 Bangladesh
 24 Jul 21, 11:41 PM
 427           
 0
 24 Jul 21, 11:41 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু॥

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষাক্ত মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (২৩ জুলাই) দুপুর এবং বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে তাদের মৃত্যু হয়। তারা হলেন পৌর শহরের চকগোবিন্দ পাঠানপাড়ার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান সোহাগ (৩২) এবং চকগোবিন্দ ঝিলপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে তৌফিকুজ্জামান সৈকত (৩০)। 

স্থানীয়দের অভিযোগ, ওই দুই যুবক বৃহস্পতিবার রাতে বন্ধুদের নিয়ে মদ পান করেন। এর কয়েক ঘণ্টা পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। রাতে সৈকতকে স্থানীয় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। অন্যদিকে শুক্রবার দুপুরের দিকে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান সোহাগ মারা যান।  এছাড়া মদ পানে রানা, বাঁধন সরকার, বাপ্পী, রানা মিয়া ও অভি নামে অপর পাঁচ যুবক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন