News71.com
 Bangladesh
 24 Jul 21, 11:44 PM
 236           
 0
 24 Jul 21, 11:44 PM

বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা র্যাবের॥

বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা র্যাবের॥

নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ রোধে কঠোর বিধি-নিষেধ চলাকালীন বিনা কারণে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে মাঠে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ধাপে বিধি-নিষেধের দ্বিতীয় দিনে দেশজুড়ে সর্বমোট ২১২ জনকে ১ লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়। শনিবার (২৪ জুলাই) দেশজুড়ে পরিচালিত র‌্যাবের ২৭টি ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার নির্দেশিত বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী মাঠে রয়েছে র‌্যাব। বিধি-নিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। দ্বিতীয় দিনে দেশব্যাপী ১৮০টি টহল ও ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‍্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল। এদিন বিধি-নিষেধ অমান্য করায় সারাদেশব্যাপী পরিচালিত ২৭টি ভ্রাম্যমাণ আদালতে ২১২ জনকে ১ লাখ ৯১ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করে র‌্যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন