News71.com
 Bangladesh
 24 Jul 21, 11:44 PM
 223           
 0
 24 Jul 21, 11:44 PM

জাপান থেকে আড়াই লাখ টিকা ঢাকায় পৌঁছেছে॥

জাপান থেকে আড়াই লাখ টিকা ঢাকায় পৌঁছেছে॥

নিউজ ডেস্কঃ জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার করোনা ভাইরাস প্রতিরোধী টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌছেঁছে। শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে অল নিপ্পন এয়ারলাইন্সের (সিএক্স-০৪৯) ফ্লাইটে এসব টিকা ঢাকায় আসে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে এই টিকা এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন