News71.com
 Bangladesh
 24 Jul 21, 11:45 PM
 250           
 0
 24 Jul 21, 11:45 PM

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ১৬ জেলে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড॥

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর ১৬ জেলে জীবিত উদ্ধার করল কোষ্টগার্ড॥

নিউজ ডেস্কঃ  ভোলায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে জেলেদের মাছ ধরা একটি ট্রলার ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।  শনিবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে কোস্টগার্ডের একটি দল তাদের উদ্ধার করে। এ সময় মনপুরা জেলে সমিতির নেতৃবৃন্দ তাদের উদ্ধার কাজে সহায়তা করে। এর আগে শুক্রবার (২৩ জুলাই) রাত ৯টায় ঝড়ের কবলে পড়ে আবু সাইদ মাঝির ট্রলারটি চরপিয়াল পয়েন্টে ১৬ জেলেকে নিয়ে ডুবে যায়। তবে জেলেরা জীবিত উদ্ধার হলেও দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।উদ্ধার জেলেরা হলেন- আবু সাইদ সায়েদ, আউয়াল, আলামিন, সুফিয়ান, নাছির, আরিফ, সাগর, সিরাজ, আবদুর বারী, আকতার, শরিফ, হামিফ, গফুর, জাকির, আরতাব ও আলাউদ্দিন মাঝি। এদের বাড়ি চরফ্যাশর ও হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন