News71.com
 Bangladesh
 24 Jul 21, 11:46 PM
 247           
 0
 24 Jul 21, 11:46 PM

বিধিনিষেধে কারখানা খোলা রাখায় জরিমানা॥

বিধিনিষেধে কারখানা খোলা রাখায় জরিমানা॥

নিউজ ডেস্কঃ গাজীপুরে কঠোরবিধি নিষেধের মধ্যে কার্যক্রম পরিচালনার দায়ে দুইটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (২৪ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা ও তামান্না রহমান জ্যোতি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  কারখানা দু’টি হলো গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় অবস্থিত নরবান কমটেক্স এবং টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় এ ওয়ান পলিমার লিমিটেড।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ চলছে। এর মধ্যে কাশিমপুর এলাকায় নরবান কমটেক্স পোশাক কারখানা বাইরে তালাবদ্ধ করে কারখানার কার্যক্রম পরিচালনা করছিল। খবর পেয়ে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে সরকারি নির্দেশ অমান্য করে কারখানা পরিচালনার দায়ে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন