News71.com
 Bangladesh
 25 Jul 21, 11:39 AM
 236           
 0
 25 Jul 21, 11:39 AM

বন্ধের পর খুললো ব্যাংক॥ লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত

বন্ধের পর খুললো ব্যাংক॥ লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশে আরোপ করা ‌'কঠোর বিধি-নিষেধের' মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।  বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২৫ জুলাই) থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে, লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। তবে, গ্রাহকরা লেনদেনের সুযোগ পান বিকেল ৪টা পর্যন্ত। ঈদের পর গত শুক্রবার থেকে ১৪ দিনের ‌কঠোর বিধি-নিষেধ কার্যকর হয় সারা দেশে। বিধি-নিষেধ বা লকডাউনের মধ্যে ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে সর্বশেষ গত ১৩ জুলাই সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।  এতে বলা হয়, লকডাউনের সময় সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন