News71.com
 Bangladesh
 25 Jul 21, 11:40 AM
 231           
 0
 25 Jul 21, 11:40 AM

নারায়ণগঞ্জের অক্সিজেন প্ল্যান্টে শ্রমিককে মারধর॥ ৪ ঘন্টা উৎপাদন বন্ধ

নারায়ণগঞ্জের অক্সিজেন প্ল্যান্টে শ্রমিককে মারধর॥ ৪ ঘন্টা উৎপাদন বন্ধ

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুমদার গ্রুপের মালিকানাধীন এ কে অক্সিজেন লিমিটেডের কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শ্রমিককে মারধরের অভিযোগে এনে চার ঘণ্টা অক্সিজেন উৎপাদন বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।  শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার বরপা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে তার সঙ্গে থাকা এক আনসার সদস্য সেখানকার দায়িত্বরত এক শ্রমিককে মারধর করেন বলে অভিযোগ তোলে কারখানা কর্তৃপক্ষ। এ কে অক্সিজেন লিমিটেডের পরিচালক জয়নাল আবেদিন জানান, দুপুরে আমাদের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালিত হয়। এ সময় তারা এসেই আমাদের প্রতিষ্ঠান খোলা কেন জানতে চাইলে আমাদের প্রকৌশলী ম্যাজিস্ট্রেটকে ব্যাখ্যা দেওয়ার সময় আনসাররা এক শ্রমিককে মারধর করেন। এতে কারখানার কর্মরত ১৭০ জনের মত শ্রমিকের সবাই ক্ষুব্ধ হয়ে উৎপাদন বন্ধ রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন