News71.com
 Bangladesh
 25 Jul 21, 11:40 AM
 286           
 0
 25 Jul 21, 11:40 AM

ভরা জোয়ারে কীর্তনখোলার পা‌নি বিপৎসীমার ওপ‌রে॥ বরিশালের নিম্নাঞ্চল প্লা‌বিত

ভরা জোয়ারে কীর্তনখোলার পা‌নি বিপৎসীমার ওপ‌রে॥ বরিশালের নিম্নাঞ্চল প্লা‌বিত

নিউজ ডেস্কঃ জোয়ারের সময় ব‌রিশা‌লের কীর্তনখোলার পা‌নি বিপৎসীমার ওপর দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছে। এতে ব‌রিশাল নগরের নিম্নাঞ্চল প্লা‌বিত হ‌য়ে‌ছে।  শ‌নিবার (২৪ জুলাই) সকাল থে‌কেই এই নদীর পা‌নি বৃ‌দ্ধি শুরু হয়।  পা‌নি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পূ‌র্ণিমায় জোয়ারের কার‌ণে কীর্তনখোলা সহ এই অঞ্চ‌লের অন‌্যান‌্য নদ নদী‌তে পা‌নি প্রবাহ বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছে কীর্তনখোলা নদীর পা‌নি। 

শ‌নিবার বিকেলের হি‌সাব অনুযায়ী এই নদী‌তে বিপৎসীমার ২ দশ‌মিক ৬০ সে‌ন্টি‌মিটার ওপর দিয়ে পা‌নি প্রবা‌হিত হ‌য়ে‌ছে‌। এতে নিম্নাঞ্চল প্লা‌বিত হওয়ার সম্ভাবনার কথা জা‌নি‌য়ে‌ছে পা‌নি উন্নয়ন বোর্ড।  পা‌নি উন্নয়ন বো‌র্ডের সহকা‌রি প্রকৌশলী এআই জা‌বেদ ব‌লেন, শুধু কীর্তনখোলা নয়, ব‌রিশা‌লের নয়াভাঙ্গুলী নদীর পা‌নি বিপৎসীমার ২ দশ‌মিক ৭০ সেন্টি‌মিটার, তেতুঁ‌লিয়া নদীর পা‌নি ৩ দশ‌মিক ১০ সে‌ন্টি‌মিটার, সুরমা-মেঘনা নদীর পা‌নি ৪ দশ‌মিক ০৮, কচা নদীর পা‌নি ২ দশ‌মিক ৭৫, বিষখা‌লি‌তে ২ দশ‌মিক ৮১, বু‌ড়িশ্বর-পায়রা নদী‌তে ৩ দশ‌মিক ০৫, বরগুনার বিষখালী নদী‌তে ৩ দশ‌মিক ৩৫ সে‌ন্টি‌মিটার পা‌নি বিপৎসীমার ওপর দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন