
নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভারতে যান। ২০২০ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পর্যটকদের মধ্যে ৫৪ দশমিক ৩ শতাংশই বাংলাদেশি পর্যটক বলে উল্লেখ করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত এক রিপোর্টের বরাত দিয়ে এ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতে যাওয়ার অন্যান্য মধ্যে ৯ শতাংশ ইরাক, ৮ শতাংশ আফগানিস্তান, ৬ শতাংশ মালদ্বীপ এবং ৪ দশমিক ৫ শতাংশ আফ্রিকার কিছু দেশের পর্যটক।
দেশটির মন্ত্রণালয় থেকে বলা হয়, ২০০৯ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ দশমিক ৬ শতাংশ ছিল বাংলাদেশি। ওই বছর মালদ্বীপের পর্যটক ছিল ৫৭ দশমিক ৫ শতাংশ। বিগত এক যুগে মালদ্বীপের পর্যটক কমার বিপরীতে বেড়েছে বাংলাদেশির সংখ্যা। এছাড়া ২০১৯ সালে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পর্যটকদের সংখ্যা ছিল ৫৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, মালদ্বীপের পর্যটকদের সংখ্যা ছিল ৭ দশমিক ৩ শতাংশ। ২০০৯ সালের পর থেকে আফগান থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পর্যটকদের সংখ্যা বাড়লেও এখন অবশ্য তা কমেছে।