News71.com
 Bangladesh
 25 Jul 21, 10:26 PM
 284           
 0
 25 Jul 21, 10:26 PM

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কি না খতিয়ে দেখা হচ্ছে॥ সেচুমন্ত্রী কাদের

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কি না খতিয়ে দেখা হচ্ছে॥ সেচুমন্ত্রী কাদের

নিউজ ডেস্কঃ ফেরির ধাক্কায় পদ্মাসেতুর পিলারে কোনো ক্ষয়-ক্ষতি না হলেও এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের অংশ তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার (২৫ জুলাই) তার নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা জানান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসের সোনালী ফসল পদ্মাসেতু উল্লেখ করে  সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, নির্মাণ কাজ শুরুর পর থেকেই নানা গুজব, অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশবিরোধী এবং উন্নয়ন বিরোধী একটি অপশক্তি। গতকাল ২৪ জুলাই ২০২১ পর্যন্ত পদ্মাসেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৪ ভাগ, আর সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭ ভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন