News71.com
 Bangladesh
 25 Jul 21, 10:27 PM
 261           
 0
 25 Jul 21, 10:27 PM

ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার॥ তথ্যমন্ত্রী

ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৫ জুলাই) দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। প্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। এ নির্মোহ জননেতার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে।
প্রগতিশীল ন্যাপ দলটির জনমুখী কার্যক্রমের প্রশংসা করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘২০১৩-১৪-১৫ সালে যখন দেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরির চেষ্টায় দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছিল এবং পেট্রোল বোমায় ঝলসে শত শত মানুষকে হত্যা, হাজার মানুষকে দগ্ধ করা হচ্ছিল, তখন যে কয়টি রাজনৈতিক দল প্রতিবাদমুখর ছিল প্রগতিশীল ন্যাপ তাদের অন্যতম।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন