News71.com
 Bangladesh
 26 Jul 21, 01:50 PM
 453           
 0
 26 Jul 21, 01:50 PM

দেশের পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ার আভাস॥

দেশের পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ার আভাস॥

নিউজ ডেস্কঃ উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় এলাকায় বৃষ্টিপাত বেড়েছে। ফলে এসব এলাকার নদ-নদীর পানি আগামী তিন দিনে দ্রুত বাড়তে পারে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার (২৫ জুলাই) এমন তথ্য জানিয়েছে। এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী আগামী মঙ্গলবার (২৭ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা, একই সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার সব প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী সোমবার (২৬ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ১০ দিনের এক পূর্বাভাসে পাউবো বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল আগামী ২৮ জুলাই পর্যন্ত হ্রাস পেয়ে তারপর বাড়তে পারে। আগামী সাত দিনে আপাতত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল আগামী ৩০ জুলাই পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। আপাতত গঙ্গা নদীর অববাহিকাতেও বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। ঢাকার চারপাশের নদীসমূহের পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। তাই ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকাতেও বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন