News71.com
 Bangladesh
 26 Jul 21, 01:52 PM
 212           
 0
 26 Jul 21, 01:52 PM

গত ৪ দিনে ১৮১৬৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি॥

গত ৪ দিনে ১৮১৬৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি॥

নিউজ ডেস্কঃ ঈদুল আজহার আগের দিন থেকে চার দিনে মোট ১৮ হাজার ১৬৮ টন পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলা বিশেষ এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহৃত যানবাহন মোট ৩ হাজার ৫৩৭টি ট্রিপে এসব বর্জ্য অপসারণ করে।রোববার (২৫ জুলাই) ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, গত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সাত হাজার টনেরও বেশি বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়েছে। ২০২০ সালে ২ হাজার ৮০৮টি ট্রিপে মোট ১১ হাজার ৯৩৬ টন বর্জ্য অপসারণ করেছিলো ডিএনসিসি।চলতি বছর ঈদের আগের দিন ৫৯০ ট্রিপে তিন হাজার ৪৮৭ টন বর্জ্য অপসারণ করে ডিএনসিসি। ঈদুল আজহার দিন সর্বোচ্চ এক হাজার ২০২টি ট্রিপে পাঁচ হাজার ৬৬৪ টন বর্জ্য অপসারণ করা হয়। ঈদুল আজহার দ্বিতীয় দিন এক হাজার ১৩২টি ট্রিপে সর্বাধিক পাঁচ হাজার ৭২৮ টন বর্জ্য অপসারণ করা হয়। এছাড়া তৃতীয় দিনে ৬১৩টি ট্রিপে তিন হাজার ২৯৯ টন বর্জ্য অপসারণ করা হয়। সবমিলিয়ে চার দিনে তিন হাজার ৫৩৭টি ট্রিপে মোট ১৮ হাজার ১৬৮টন বর্জ্য সংগ্রহ ও অপসারণ করে ডিএনসিসি।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন