News71.com
 Bangladesh
 26 Jul 21, 01:54 PM
 244           
 0
 26 Jul 21, 01:54 PM

সমুদ্রবন্দর থেকে নামল সতর্কতা॥ ভারী বর্ষণের আভাস

সমুদ্রবন্দর থেকে নামল সতর্কতা॥ ভারী বর্ষণের আভাস

নিউজ ডেস্কঃ লঘুচাপ দুর্বল হয়ে পড়ায় সমুদ্রবন্দরগুলো থেকে নামিয়ে ফেলা হয়েছে সতর্কতা সংকেত। তবে নদীবন্দরে জারি রয়েছে সতর্ক সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উত্তর ছত্তিসগড় ও উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং পরবর্তীতে মৌসুমীবায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, এই অবস্থায় সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে আট থেকে ১২ কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন