News71.com
 Bangladesh
 26 Jul 21, 01:55 PM
 465           
 0
 26 Jul 21, 01:55 PM

ডিএমপির দুই ডিসিসহ ৯ কর্মকর্তার বদলি।।

ডিএমপির দুই ডিসিসহ ৯ কর্মকর্তার বদলি।।

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুইজন উপ-কমিশনার (ডিসি) ও সাতজন সহকারী কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। রোববার (২৫ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে নতুন দায়িত্বে এ পদায়ন করা হয়।আদেশে ডিএমপির ডিসি হায়াতুল ইসলাম খানকে অপারেসনস বিভাগের ডিসি এবং অপারেসনস বিভাগের ডিসি মো. ফারুক হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।একই আদেশে প্রটেকশন বিভাগের এসি এম রাকিবুল হাসান ভূঞাকে পেট্রোল-মতিঝিল, এসি আরিফ মুহাম্মদ শাকুরকে সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ, এসি অমিত কুমার দাশকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, এসি বাহা উদ্দীন ভূঁঞাকে প্রটেকশন বিভাগ, এসি শান্তা ইয়াছমিনকে ট্রাফিক-অ্যাডমিন, রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এসি স্নেহাশীষ কুমার দাসকে পেট্রোল-তেজগাঁও এবং এসি তানিয়া সুলতানাকে ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন