News71.com
 Bangladesh
 26 Jul 21, 09:26 PM
 535           
 0
 26 Jul 21, 09:26 PM

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে শেখ হাসিনার আম উপহার॥

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে শেখ হাসিনার আম উপহার॥

নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছেন। রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জাকার্তার বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠানো এক হাজার কেজি আম ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে হস্তান্তর করে।  প্রেসিডেন্ট সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসার এ উপহার গ্রহণ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন