News71.com
 Bangladesh
 27 Jul 21, 11:03 PM
 333           
 0
 27 Jul 21, 11:03 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮০৩॥ মৃত্যু ৩

ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮০৩॥ মৃত্যু ৩

নিউজ ডেস্কঃ এমনিতেই করোনা সংকটে দেশ। তার উপরে ভয়াবহ রুপ নিচ্ছে ডেঙ্গু জ্বর। প্রতিদিন রোগী বাড়তে শুরু করেছে ঢাকাসহ সারাদেশে। চলতি বছরের জানুয়ারি থেকে সোমাবর (২৬ জুলাই) পযর্ন্ত মোট ১ হাজার ৮০২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য তথ্য ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে একই সময়ে ১ হাজার ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২৩ জন রোগী আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ঢাকার বাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাত্র ৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৬৮ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ৪৬০ জন রোগী ভর্তি তবে ঢাকার বাইরে ভর্তি মাত্র ৮ জন রোগী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন