News71.com
 Bangladesh
 29 Jul 21, 01:21 PM
 507           
 0
 29 Jul 21, 01:21 PM

শৈশব থেকেই শিশুদের প্রোগ্রামিং শিক্ষায় গুরুত্ব দিতে হবে॥ মন্ত্রী মোস্তাফা জব্বার

শৈশব থেকেই শিশুদের প্রোগ্রামিং শিক্ষায় গুরুত্ব দিতে হবে॥ মন্ত্রী মোস্তাফা জব্বার

নিউজ ডেস্কঃ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে ডিজিটাল শক্তি। শিশুদের শিক্ষা থেকে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের প্রাত্যহিক জীবনযাপনের জন্য আজ এটি অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।  বুধবার (২৮ জুলাই) তার কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত হ্যাকাথন উৎসব ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ডিজিটাল যুগের উপযোগী মানবসম্পদ তৈরির জন্য শৈশব থেকেই শিশুদের প্রোগ্রামিং ও ম্যাথ শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। ডিজিটাল যুগের উপযোগী হিসেবে  নতুন প্রজন্মকে তৈরি করতে না পারলে তারা যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।

নতুন প্রজন্ম অত্যন্ত মেধাবী, তারাই ডিজিটাল যুগের নেতৃত্ব দেবে এবং তারাই ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমার দেশের ছেলে মেয়েরা রোবট বানাচ্ছে। কৃত্রিমবুদ্ধিমত্তার বিকাশ ঘটছে। আমরা এখন ইন্টারনেট অব থিংস (আইওটি) যুগে প্রবেশ করেছি। ব্লকচেইন প্রযুক্তিও এখন সময়ের ব্যাপার যা দিয়ে অপারেটর ছাড়াই কথা বলা যাবে। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তনশীল এরপর বিস্ময়কর কী প্রযুক্তি আসে বলা কঠিন বলে মন্তব্য করেন মোস্তাফা জব্বার। নতুন প্রজন্ম এই ডিজিটাল যুগে বসবাস করবে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে শিক্ষায় আমূল রূপান্তর হয়েছে। শিক্ষার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এই প্রজন্মকে গড়ে তোলার এখন সময় এসেছে। কাগজের বইয়ের চেয়ে ডিজিটাল পাঠ্যক্রম অত্যন্ত কার্যকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন