
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের কাচুরমোড় নামক এলাকা থেকে পাঁচ শিশুসহ নয় রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ জুলাই) রাত ৮ দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলমের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে আটক করে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।লকডাউন কার্যকর করার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তাদের আটক করেন। এরপর তাদের থানায় সোপর্দ করা হয়।
আটককৃতদের মধ্যে মো. ইসমাইল, রুমাজান খাতুন, তাছমিনারা খাতুন ও রিয়াজ নামের ৪ শিশু, ইসমাইল, নাছিম ও আছমিয়া নামের ৩ কিশোর-কিশোরী, ফইয়া সালাম নামের এক যুবক এবং সবিকা খাতুন নামের একজন বৃদ্ধা রয়েছেন।তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে ছলিম নামের এক দালালের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে ভ্রাম্যমান আদালতকে জানিয়েছেন। আটককৃতরা কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ ও টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর বাসিন্দা। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।