News71.com
 Bangladesh
 29 Jul 21, 01:25 PM
 394           
 0
 29 Jul 21, 01:25 PM

আওয়ামী লীগ সাধারন সম্পাদকের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা॥

আওয়ামী লীগ সাধারন সম্পাদকের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা॥

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার আগে মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডি ৬/এ প্রান্তিক ভবনে বড় ভাইয়ের সঙ্গে দেখা করেন তিনি।বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর ৪টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইনসে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন কাদের মির্জা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন কাদের মির্জা নিজেই। সামাজিকমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে তার বাসার অভ্যর্থনা কক্ষে অবস্থান করছেন তিনি। দুজনেই সামাজিক দূরত্ব মেনে বসে আছেন। দুজনের মুখেই মাস্ক। কাদের মির্জা ফেসবুকে লিখেছেন, চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এসময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন