News71.com
 Bangladesh
 29 Jul 21, 10:22 PM
 483           
 0
 29 Jul 21, 10:22 PM

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত ঢাকা-মস্কো॥

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত ঢাকা-মস্কো॥

নিউজ ডেস্কঃ ঢাকা ও মস্কোর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত হয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি।  পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে তারা এ বিষয়ে আলোচনা করেন।  বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকার রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বৈঠক করেন। বৈঠকে তারা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপ, বাণিজ্য ও অর্থনৈতিকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঢাকা-মস্কোর সহযোগিতা বাড়াতে জোর দেন।সম্প্রতি ঢাকায় রাশিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে আলেক্সান্ডার ভি মান্টিটস্কি যোগ দিয়েছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন