News71.com
 Bangladesh
 29 Jul 21, 10:25 PM
 258           
 0
 29 Jul 21, 10:25 PM

আমরা সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারের জন্য ক্যাপাবল॥ অর্থমন্ত্রী

আমরা সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারের জন্য ক্যাপাবল॥ অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারের ক্যাপাবল জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা যতে বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। আমরা মনে করি পিপিপি কনসেপ্ট এবং সরাসরি বিদেশি বিনিয়োগ ব্যাহত হবে না। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং ২৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিপিপি থেকে সরকারের বেরিয়ে আসার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের তো প্রকল্প হচ্ছেই। পিপিপি কনসেপ্ট আমরা এখানে ভালোভাবে আইডিয়া নিতে পারিনি এটা সত্যি। তারপরও কাজ শুরু হয়েছে। যৌথভাবে শুরু করলে এ সময়টা দিতে হবে। এসব বিষয় আমাদের ফেইস করতে হচ্ছে, সেগুলো মোকাবিলা করে আমরা এগিয়ে যাবো। এখন আমাদের হাতে টাকা আছে, নিজেরা ব্যয় করছি। কিন্তু আমরা চাই বিদেশি বিনিয়োগ। যত বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারব ততই আমাদের জন্য মঙ্গল। তিনি বলেন, প্রথমদিকে আমরা পারিনি কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল না। ইনফ্রাস্ট্রাকচার বলতে ফিজিকাল নন ফিজিকাল বোথ। এখন আমরা সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারের জন্য ক্যাপাবল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন