News71.com
 Bangladesh
 29 Jul 21, 10:26 PM
 259           
 0
 29 Jul 21, 10:26 PM

করোনাকালে সুন্দরবনে বাঘের সংখা বেড়েছে॥বন উপমন্ত্রী

করোনাকালে সুন্দরবনে বাঘের সংখা বেড়েছে॥বন উপমন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, সুন্দরবনের রক্ষক বাঘ সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধপরিকর। সুন্দরবনে বাঘের বসবাস উপযোগী নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে বিভিন্ন উদ্দেশে সুন্দরবনে মানুষের প্রবেশ বন্ধ করতে হবে। তিনি বলেন, কোভিডকালে সুন্দরবনে মানুষের উপদ্রব কম হওয়ায় বাঘের পরিমাণ বেড়েছে। কিছু অসাধু মানুষের জন্য বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন ও জাতীয় পশু বাঘের কোনো প্রকার ক্ষতি হতে দেওয়া হবে না। 

তবে বাঘের সংখ্যা কী পরিমাণ বেড়েছে তা জানাননি উপমন্ত্রী। ‘বাঘ বাঁচায় সুন্দরবন, সুন্দরবন বাঁচায় লাখ জীবন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক বাঘ দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জুলাই) বন অধিদপ্তর আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।  বাঘ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে হাবিবুন নাহার বলেন, সুন্দরবনের বাঘ সংরক্ষণের লক্ষ্যে রক্ষিত এলাকার পরিমাণ আরও বাড়ানো হবে। বাঘ শিকার প্রতিরোধে সুন্দরবনের মধ্যে জিপিএস’র সাহায্যে ‘স্মার্ট পেট্রোলিং’ পরিচালনা করা হচ্ছে। সুন্দরবনে বন ও বন্যপ্রাণী রক্ষায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বন বিভাগ ড্রোন ব্যবহার করছে। বন্যপ্রাণীর সুপেয় পানির জন্য প্রয়োজনীয় সংখ্যক মিঠাপানির পুকুর খনন করা হয়েছে। সুন্দরবনে বর্তমানে একশটি বাঘের সংখ্যা দ্বিগুণ করতে কাজ করছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন