News71.com
 Bangladesh
 30 Jul 21, 12:48 PM
 169           
 0
 30 Jul 21, 12:48 PM

জয়যাত্রা টেলিভীষনের স্বত্বাধীকারি হেলেনার বাসা থেকে মদ-ক্যাসিনো সামগ্রী উদ্ধার॥

জয়যাত্রা টেলিভীষনের স্বত্বাধীকারি হেলেনার বাসা থেকে মদ-ক্যাসিনো সামগ্রী উদ্ধার॥

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া জয়যাত্রা টেলিভীষনের স্বত্বাধীকারি আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। এ সময় তার গুলশানের বাসা থেকে বিপুল পরিমান বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী এবং অবৈধভাবে সংরক্ষণ করা হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়। এছাড়া, তার বাসা থেকে বিভিন্ন দেশের মুদ্রা, ওয়াকিটকি, ড্রোন ও বিপুল পরিমান ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত নয়টার দিকে গুলশান-২ এলাকার ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় যান র‌্যাব সদস্যরা। এর কিছুক্ষণ পরেই হেলেনা জাহাঙ্গীরের ওই বাসায় প্রবেশ করেন র‌্যাবের কয়েকজন নারী সদস্য।

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করতে তার বাসায় গেছেন বলে জানানো হয়। পরে বাসাটিতে দীর্ঘ সময় তল্লাশি শেষে তাকে আটক করা হয়। পরে দিবাগত রাত সোয়া ১২ টার দিকে হেলেনাকে আটক করে নিয়ে যান র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করতে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন