News71.com
 Bangladesh
 30 Jul 21, 12:48 PM
 250           
 0
 30 Jul 21, 12:48 PM

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ॥

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ॥

নিউজ ডেস্কঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থান করা জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে।  বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে অতিবৃষ্টির কারণে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করা হয়েছে।  মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, বৃষ্টি কমলে বা আবহাওয়া স্বাভাবিক হলে আবার পণ্য খালাস শুরু হবে। তবে জেটি থেকে পণ্য বোঝাই কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  তিনি বলেন, এ মুহূর্তে বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় বিদেশি আটটি জাহাজ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজগুলো থেকে পণ্য খালাস কাজ বন্ধ রাখা হয়েছে। দুর্যোগ কেটে গেলে পুনরায় খালাস কাজ শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন