
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে সাংস্কৃতিক বিপ্লব দরকার বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ পলকের। শনিবার (৩১ জুলাই) ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫০ বছর উপলক্ষে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জুনাইদ আহমেদ পলক। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে কফি টেবিল বই ‘দ্য কান্ট্রি দ্যাট লিভড- ফিফটি ইয়্যারস অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ ডিজিটাল বই এরও এ সময় উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে সাংস্কৃতিক বিপ্লবে অংশগ্রহণ করতে হবে। একটি সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক বাংলাদেশ।