News71.com
 Bangladesh
 01 Aug 21, 01:42 PM
 356           
 0
 01 Aug 21, 01:42 PM

এডিস মশা নিয়ন্ত্রণে অভিযান॥ ঢাকা দক্ষিন সিটির ১৩ ভবনকে জরিমানা

এডিস মশা নিয়ন্ত্রণে অভিযান॥ ঢাকা দক্ষিন সিটির ১৩ ভবনকে জরিমানা

নিউজ ডেস্কঃ এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ১৩ নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে এক লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  শনিবার (৩১ জুলাই) সাতটি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।  এদিন ভ্রাম্যমাণ আদালতগুলো ২১৪টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট এক লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।  এছাড়া এডিস মশার লার্ভার প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ১১টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন