News71.com
 Bangladesh
 01 Aug 21, 01:45 PM
 213           
 0
 01 Aug 21, 01:45 PM

দেশের সব বিভাগে ভারী বর্ষণের আভাস॥

দেশের সব বিভাগে ভারী বর্ষণের আভাস॥

নিউজ ডেস্কঃ নিম্নচাপ কেটে যাওয়ায় অতিভারী বর্ষণের প্রবণতা কমে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই রয়েছে ভারী বর্ষণের আভাস। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ কেটে যাওয়ায় শঙ্কা কেটেছে উপকূলে ঝড়ো হাওয়ার। তাই সমুদ্রবন্দরগুলো থেকে নামানো হয়েছে সতর্কতা সংকেত। সেই সঙ্গে অতিভারী বর্ষণের প্রবণতাও কমে গেছে। ফলে শঙ্কা কাটছে পাহাড়ধসের। আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপটি বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় রোববার (০১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১৫ কিমি। সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিতা পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন