News71.com
 Bangladesh
 01 Aug 21, 01:47 PM
 242           
 0
 01 Aug 21, 01:47 PM

শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৩॥

শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৩॥

নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।  শনিবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে দুর্ঘটনা ঘটে।শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুইজনের মারা যান। আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা গেছে। তাদের পরিচয় এখনো সনাক্ত হয় নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন