News71.com
 Bangladesh
 01 Aug 21, 01:49 PM
 326           
 0
 01 Aug 21, 01:49 PM

শিবচরে ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৬॥

শিবচরে ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৬॥

নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের হাজী শরীয়াতুল্লাহ সেতুর টোল প্লাজায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে টোল প্লাজার তিন স্টাফসহ ছয় জন নিহত ও দুইজন আহত হয়েছেন। ‌নিহত‌দের প‌রিচয় নি‌শ্চিত ক‌রেছে প্রশাসন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (৩১ জুলাই) বরগুনা থেকে একটি ট্রাকে বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মালামাল বোঝাই করে কয়েকজন শ্রমিক নি‌য়ে ঢাকা যাচ্ছিল। পথে কয়েকজন যাত্রী উঠায় ট্রাকটি।

রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের (এক্সপ্রেসওয়ে) শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুইজন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। পরে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে টোল প্লাজার স্টাফ নির্মল মণ্ডল (২৮), মাইনুল ইসলাস সোহান (২৫) ও পুলকের (২২) মৃত্যু হয়। এর ম‌ধ্যে সোহান ও পুল‌কের বা‌ড়ি মাদারীপুর সদর উপ‌জেলায় বলে টোল প্লাজার স্টাফ আনিস জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন