News71.com
 Bangladesh
 01 Aug 21, 10:13 PM
 319           
 0
 01 Aug 21, 10:13 PM

থাইল্যান্ডে আটকে পড়া ৬৮ নাগরিক ঢাকায় ফিরেছেন॥

থাইল্যান্ডে আটকে পড়া ৬৮ নাগরিক ঢাকায় ফিরেছেন॥

নিউজ ডেস্কঃ থাইল্যান্ডে আটকে পড়া ৬৮ জন বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। রোববার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া এ ৬৮ বাংলাদেশি নাগরিকের সঙ্গে থাইল্যান্ড ও ভারতীয় নাগরিকরাও ঢাকায় ফিরেছেন। আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।   থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৬ দফায় ফিরিয়ে আনা হলো। এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন