News71.com
 Bangladesh
 01 Aug 21, 10:15 PM
 760           
 0
 01 Aug 21, 10:15 PM

রাজধানীতে জনস্রোত প্রসঙ্গে ওবায়দুল কাদের॥ সরকারের সঙ্গে ব্যবসায়ীদের এমন কথা ছিল না

রাজধানীতে জনস্রোত প্রসঙ্গে ওবায়দুল কাদের॥ সরকারের সঙ্গে ব্যবসায়ীদের এমন কথা ছিল না

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে রাজধানীমুখী জনস্রোতের কারণে করোনা পরিস্থিতির বিপর্যয় এবং করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই পরিস্থিতির দায় কার প্রশ্ন রেখে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে ব্যবসায়ীদের এমন কথা ছিল না। রোববার (১ আগস্ট) সরকারি বাসভবন থেকে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যবসায়ীদের অনুরোধে আজ থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা বিধি-নিষেধের আওতামুক্ত করেছে সরকার। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন আশপাশের শ্রমিকদের নিয়ে প্রথমে কারখানা চালু করবেন। ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা ৫ আগস্টের পর কাজে যোগ দেবেন। এতে কেউ চাকরিচ্যুত হবেন না। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। বাঁধভাঙা জোয়ারের মতো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে রাজধানীমুখী জনস্রোত। এতে করোণা সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন