News71.com
 Bangladesh
 01 Aug 21, 11:20 PM
 331           
 0
 01 Aug 21, 11:20 PM

ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু সোমবার॥

ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু সোমবার॥

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার সব জেলা ও মহানগরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে সোমবার (২ আগস্ট) থেকে। এরপর সারাদেশে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে ৭ আগস্ট থেকে। রোববার (১ আগস্ট) স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শামসুল হক এক অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান। এর আগে করোনা প্রতিরোধে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছায়।

দ্বিতীয় চালানে এসব টিকা উপহার দিয়েছে জাপান। শনিবার (৩১ জুলাই) দুপুর ২ টা ৫০মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এ অ্যাস্ট্রাজেনেকার টিকা পৌঁছেছে। তারও আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে। করোনা মোকাবিলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন