News71.com
 Bangladesh
 02 Aug 21, 10:49 PM
 188           
 0
 02 Aug 21, 10:49 PM

দেশে আটকে পড়া বাহরাইন প্রবাসীদের ফিরিয়ে নিতে অনুরোধ॥

দেশে আটকে পড়া বাহরাইন প্রবাসীদের ফিরিয়ে নিতে অনুরোধ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আটকে পড়া বাহরাইন প্রবাসীদের ফিরিয়ে নিতে দেশটির রাজার বিবেচনার জন্য অনুরোধ করেছেন রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। রোববার (১ আগস্ট) বাহরাইনের রাজার কূটনৈতিক উপদেষ্টা শেখ খালিদ বিন আহমেদ দীন মোহাম্মদ আল খলিফার সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এ বৈঠকে শেখ খালিদ বিন আহমেদ দীন মোহাম্মদ আল খলিফার সঙ্গে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এ সময়ে কূটনৈতিক উপদেষ্টাকে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে নিতে বাহরাইনের রাজার সদয় বিবেচনার জন্য অনুরোধ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন