News71.com
 Bangladesh
 02 Aug 21, 10:50 PM
 516           
 0
 02 Aug 21, 10:50 PM

চলতি মাসেই আইপি টিভির অনুমোদন॥ তথ্যমন্ত্রী

চলতি মাসেই আইপি টিভির অনুমোদন॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেওয়া হবে। তবে নীতিমালা অনুযায়ী আইপি টিভি থেকে সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে একটি আইপি টিভি বন্ধ হয়েছে, দেশে অসংখ্য আইপি টিভি আছে যেগুলোর কোনো অনুমোদন নেই, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রথমত দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছি এবং আবেদন আহ্বান করা হয়েছে। সব মিলিয়ে ৬০০ আবেদন পড়েছে। আমরা এ মাসের মধ্যেই অনুমোদন দেবো। যেহেতু আমরা অনুমোদন দেওয়া শুরু করিনি তাই কোনোটার অনুমোদন নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন