News71.com
 Bangladesh
 02 Aug 21, 10:55 PM
 287           
 0
 02 Aug 21, 10:55 PM

শুক্রবার থেকে দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরা॥

শুক্রবার থেকে দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরা॥

নিউজ ডেস্কঃ জীবন-জীবিকা বাঁচাতে আগামী শুক্রবার (৬ আগস্ট) থেকে অর্থাৎ চলমান কঠোর বিধিনিষেধ শেষে সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার (০১ আগস্ট) রাজধানীর নিউমার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির নেতারা। প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে সরকার গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা দেয়। তবে ঈদুল আযহার জন্য ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়। এরপর আবার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার। তবে ১ আগস্ট থেকে কারখানা খুলে দেওয়া হয়েছে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। দোকান বন্ধ। তাদের আয়ও বন্ধ। তাদের জীবন এখন থমকে গেছে। তাই সরকারের প্রতি আমরা আবেদন করেছি এসব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। তিনি বলেন, ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। আর সবমিলিয়ে গত দেড় বছরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে ২ লাখ ৭০ হাজার কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন