News71.com
 Bangladesh
 02 Aug 21, 10:55 PM
 518           
 0
 02 Aug 21, 10:55 PM

এবার মাদক মামলায় হেলেনা জাহাঙ্গীরকে রিমান্ডে চায় পুলিশ॥

এবার মাদক মামলায় হেলেনা জাহাঙ্গীরকে রিমান্ডে চায় পুলিশ॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান রিমান্ডের এ আবেদন করেন। শুক্রবার (৩০ জুলাই) একই থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

রোববার (০১ আগস্ট) সিএমএম আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর জানান, চলমান রিমান্ড শেষে তাকে যেদিন আদালতে হাজির করা হবে, সেদিনই এই রিমান্ড আবেদনের উপর শুনানি হবে। মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৯ জুলাই বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ৩৬ নম্বর রোডে অবস্থিত বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। এছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন