News71.com
 Bangladesh
 02 Aug 21, 10:56 PM
 618           
 0
 02 Aug 21, 10:56 PM

মডেল পিয়াসা আটক ॥.বাসা থেকে মদ-ইয়াবা উদ্ধার 

মডেল পিয়াসা আটক ॥.বাসা থেকে মদ-ইয়াবা উদ্ধার 

v

নিউজ ডেস্কঃ আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।​​​​​ এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ-ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়েছে। রোববার (০১ আগস্ট) রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর গুলশান থানাধীন বারিধারার ৯ নং রোড এলাকায় তার বাসায় অভিযান চালায় । ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পিয়াসাকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন