News71.com
 Bangladesh
 03 Aug 21, 10:49 PM
 447           
 0
 03 Aug 21, 10:49 PM

মোবাইল গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা তা মনিটরিং করতে বসছে প্রযুক্তি॥

মোবাইল গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা তা মনিটরিং করতে বসছে প্রযুক্তি॥

নিউজ ডেস্কঃ মোবাইল অপারেটরদের কার্যক্রম তদারকিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং কানাডাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিকেসি টেলিকমের টেলিকম মনিটরিং সিস্টেম ক্রয়ের চুক্তি সই হয়েছে। সোমবার (০২ আগস্ট) বিটিআরসি কার্যালয়ে বিটিআরসি’র টেলিকম মনিটরিং সিস্টেম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন বক্তব্য দেন। বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এতে সভাপতিত্ব করেন। বিটিআরসি’র পক্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক ও টিকেসি টেলিকমের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সামির তালহামি চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে চুক্তি স্বাক্ষরের ১৮০ দিনের মধ্যে টেলিকম মনিটরিং সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন