News71.com
 Bangladesh
 03 Aug 21, 10:50 PM
 168           
 0
 03 Aug 21, 10:50 PM

দুর্গন্ধ খুঁজতে বাড়িতে মিললো রশি বাঁধা মরদেহ॥

দুর্গন্ধ খুঁজতে বাড়িতে মিললো রশি বাঁধা মরদেহ॥

 

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে একটি বাড়িতে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভেতরে দেখা মিললো পায়ে রশি বাঁধা গলিত মরদেহ (৩৫)। সোমবার (২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আমতলা এলাকার একটি বাড়িতে পাওয়া যায় মরদেহটি। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আমতলা এলাকার মৃত বাউড়া চন্দ্রের ছেলে প্রেস চন্দ্র রায় (৩২) নিজ বাড়িতে মাসহ থাকতেন। কিছু দিন আগে নেশাগ্রস্ত প্রেস চন্দ্র মারধর করে মাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর ওই বাড়িতে একা থাকতেন তিনি। নেশাগ্রস্ত হওয়ার কারণে ওই বাড়িতে প্রতিবেশীরা কেউ যাতায়াত করতেন না। গত তিন/চারদিন ধরে বাড়ির বাইরেও বের হচ্ছেন না প্রেস চন্দ্র।  সোমবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে প্রতিবেশীরা ভেতরে গিয়ে রশি দিয়ে পা বাঁধা গলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে প্রতিবেশীরা গলিত ও বিকৃত এ মরদেহটি প্রেস চন্দ্রের কি না তা নিশ্চিত করতে পারেনি।  সদর থানা পুলিশ ওই ব্যক্তির মৃত্যুর কারণ অনুসন্ধানে ও অধিকতর তদন্তের স্বার্থে রংপুর ক্রাইমসিন ইউনিটকে খবর দেন। তারা এলে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন