News71.com
 Bangladesh
 03 Aug 21, 10:51 PM
 394           
 0
 03 Aug 21, 10:51 PM

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালো পাকিস্তান॥

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালো পাকিস্তান॥

নিউজ ডেস্কঃ পাকিস্তান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার পাঠানো হয়েছে। সোমবার (২ আগস্ট) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে। পাকিস্তান হাইকমিশন জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি হাড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন