
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত গ্রেফতার হেলানা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানায় হেলেনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, হেলেনা জাহাঙ্গীর ও জয়যাত্রার টিভির আরো কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করেন আব্দুর রহমান তুহিন। মামলায় আনা অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি। পল্লবী থানা পুলিশ জানায়, জয়যাত্রা টিভির টিভির ভোলা প্রতিনিধি দেওয়ার নামে করে আব্দুর রহমান তুহিনের কাছ থেকে মোটা অংকের টাকা নেয় কর্তৃপক্ষ। এই মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগে জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন আব্দুর রহমান তুহিন।