News71.com
 Bangladesh
 04 Aug 21, 12:46 PM
 234           
 0
 04 Aug 21, 12:46 PM

১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক॥

১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক॥

নিউজ ডেস্কঃ সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ কেজি হরিণের মাংসসহ মো. আল-আমিন হোসেন (২১) নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।  সোমবার (০২ আগস্ট) গভীররাতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার ঘরিলাল এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা। আটক মো. আল-আমিন হোসেন সাতক্ষীরা জেলার  শ্যামনগর উপজেলার সরা লক্ষীখোলা গ্রামের মুসাঢালীর ছেলে। তাকে বন বিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, গভীররাতে ঘরিলাল এলাকায় হরিণের মাংস বিক্রির জন্য হরিণ শিকারি আল-আমিন অবস্থান করছিলেন। খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে নয় কেজি ৯০০ গ্রাম হরিণের মাংস জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন