News71.com
 Bangladesh
 05 Aug 21, 12:00 PM
 264           
 0
 05 Aug 21, 12:00 PM

রাজধানীর প্রানকেন্দ্র কাকরাইলে ভয়াবহ আগুন॥

রাজধানীর প্রানকেন্দ্র কাকরাইলে ভয়াবহ আগুন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর কাকরাইলে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনের গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিভেন সংবাদমাধ্যমকে জানান, গ্যারেজ গলির একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর জন্য কাজ শুরু করেন। ফুলবাড়িয়া সদর দপ্তরের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এ সময় গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গেছে বলে জানা যায়। স্থানীয়ভাবে জানা গেছে, গ্যারেজটিতে পুরনো গাড়ি রাখা হত। এছাড়া বিভিন্ন সময় গাড়ি মেরামত করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন